দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে সারে দশটার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গাচর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) প্রাণে বেঁচে যায়। তারা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমএম/